×

পুরনো খবর

নারিকেলে হাঁস ভুনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৭, ০৩:৪৮ পিএম

শীতে হাঁসের মাংসের কদর বেশি। আজ থাকলো তেমনই একটি রেসিপি। জেনে নেওয়া যাক নারিকেলে হাঁসের ভুনার রেসিপি- উপকরণ : হাঁস একটি, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, নারিকেল দুধ দুই কাপ, নারিকেল কাটা দশ-বার টুকরা, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, আদা বাটা দুই চা চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, কাঁচামরিচ পরিমাণমতো। প্রণালি : হাঁসের মাংস কেটে ছোট টুকরা করে নিতে হবে। প্যানে তেল গরম করে তাতে বাটা মশলা দিয়ে ভেজে এবং গুঁড়া মশলা দিয়ে মাংস কষাতে হবে। কষানোর সময় আধা কাপ নারিকেলের দুধ দিতে হবে। গরম মশলা ও পানি দিয়ে ঢেকে মাংস সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে গেলে নারিকেল দুধ, কাটা নারিকেল, কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে নেড়ে অল্প জ্বালে তেল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App