×

পুরনো খবর

সিরাজগঞ্জের শাহজাদপুরে অগ্নিদগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৭, ১২:৫১ পিএম

অগ্নিদগ্ধ হয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের বেকা গ্রামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতেই এক শিশুর মৃত্যু হয়। শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর শিশুটিরও মৃত্যু হয়। নিহত শিশুরা হলো- বেকা গ্রামের দিনমজুর জামাল হোসেনের ছেলে সোহাগ (৭) ও মেয়ে আল্লাদি (৫)। জালালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান মাহমুদ জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে দুই সন্তানকে ঘুম পাড়িয়ে পাশের বাড়ি বেড়াতে যান তাদের মা। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তাদের শোবার ঘরে আগুন লাগে। এ অবস্থায় স্থানীয়রা আগুন নেভানোর পর দগ্ধ ভাই-বোনকে উদ্ধার করে। তাদের হাসপাতালে নেয়ার পথে রাতেই শিশু সোহাগ মারা যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আল্লাদিকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তারও মৃত্যু হয়। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, আগুনে পুড়ে দুই শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App