×

সাময়িকী

ভ্যানগগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৭ পিএম

শালিখের দল নেমেছে এখানে এই ভেজা ঘাসে মাঠে চোখ পড়লে আমার কী দোষ? সরসির আহ্লাদে চাপাধ্বনি-টানে মন ছুটে যায় বউ কুড়ানির হাটে! সশরীরে আমি হড়কাতে চাই জলঝর্ণার খাদে! পাড়ের কাছেই ব্যাকুল বতিচেল্লি হয়ে থাকি ওই পুকুরে শরিক কিন্তু এক আনারও নই পর্দা উড়ুক, দৃষ্টি জুড়োক, রঙ গুলিয়ে রাখি বউ টুবানির জলঝর্ণা আঁকতে পারছি কই! রঙ গোলাচ্ছি মন জমিতে অচিনপুরের আমি শালিখরঙের খয়েরিকে কোথাও দেখছি না জলঝর্ণা ধার যদি দেয়, ভাবছি গিয়ে নামি! মনবেড়াকে ডিঙিয়ে তো আর সুযোগ পাচ্ছি না! শালিখের দল সারাটা দুপুর নূপুর খুঁজতে থাকে আর, ছবিয়াল কামনাকে আঁকে পোর্ট্রেটে রং ভরে? পরশি এসে শাসিয়ে গেল নগ্ন ছবিটাকে! জানেনি, সময় পারেনি রাখতে সময়ের দাম ধরে!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App