×

কবিতা

মায়া-প্রেম-বিরহের কবিতা নিয়ে শৈল্পিক হুমায়ূনের ‘মায়ার বুদ্বুদ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

মায়া-প্রেম-বিরহের কবিতা নিয়ে শৈল্পিক হুমায়ূনের ‘মায়ার বুদ্বুদ’

ছবি: কাব্যগ্রন্থের প্রচ্ছদ

আসন্ন অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে প্রকাশ হলো নতুন কাব্যগ্রন্থ ‘মায়ার বুদ্বুদ’। মায়া, প্রেম এবং বিরহের এক গভীর সংমিশ্রণে রচিত বইটি লিখেছেন শৈল্পিক হুমায়ূন।

বইটির প্রচ্ছদ করেছেন আর করিম। আর বইটি প্রকাশ করেছে ‘পুণ্ড্র প্রকাশন’। 

বইটির প্রতিটি পাতায় ফুটে উঠেছে মানব হৃদয়ের নিগূঢ় অনুভূতি। মায়ার বন্ধন, প্রেমের আকুলতা এবং বিরহের ধূসর ক্যানভাসকে কবি তার লেখনীর মাধ্যমে অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন। জীবনবোধের ছোট ছোট বুদ্বুদগুলো কীভাবে আমাদের আবেগকে নাড়া দেয়, তাই এই কাব্যগ্রন্থের মূল উপজীব্য।

বইটি সম্পর্কে প্রকাশক অরণ্য প্রভা জানান, ‘মায়ার বুদ্বুদ কাব্যগ্রন্থটি মেলায় আসা পাঠকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস। মায়া এবং বিরহের যে চিরন্তন রূপ কবি এখানে তুলে ধরেছেন, তা যে কোনো সংবেদনশীল পাঠককে স্পর্শ করবে।’

কবি শৈল্পিক হুমায়ূন জানান, ‘জীবনের ছোট ছোট মায়া আর বিরহের মুহূর্তগুলোকে শব্দের ফ্রেমে বাঁধার চেষ্টা করেছি। কবিতাগুলো জীবনের ক্ষণস্থায়ী মায়া, মোহ বা আবেগকে তুলে ধরেছে। 'বুদ্বুদ' শব্দটি এখানে প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে। বুদ্বুদ যেমন ক্ষণিকের জন্য ভেসে ওঠে এবং তারপর মিলিয়ে যায়, তেমনি মানুষের জীবনে মায়া, প্রেম, বিরহের ভঙ্গুর এবং ক্ষণস্থায়ী রূপকে বোঝায়, যা হয়তো খুব সুন্দর কিন্তু চিরস্থায়ী নয়। আশা করি, পাঠকরা কবিতার প্রতিটি পঙক্তিতে নিজেদের খুঁজে পাবেন।’

অমর একুশে বইমেলার পুণ্ড্র প্রকাশনের স্টলে বইটি পাওয়া যাবে। এছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপেও থাকবে বইটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে পুলিশের এস ড্রাইভ অভিযান, গ্রেপ্তার ২৭

চট্টগ্রামে পুলিশের এস ড্রাইভ অভিযান, গ্রেপ্তার ২৭

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

অসহায় ও দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন এমপি আতাউর রহমান বাচ্চু

অসহায় ও দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন এমপি আতাউর রহমান বাচ্চু

সাবেক এমপি ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

সাবেক এমপি ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App