×

অন্যান্য

বর্ষায় আমাদের বন্যা উপহার দেয় ভারত: জামায়াত আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১১:০৭ পিএম

বর্ষায় আমাদের বন্যা উপহার দেয় ভারত: জামায়াত আমির

ছবি : সংগৃহীত

প্রতিবেশী দেশ ভারত বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে বন্যা উপহার দেয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ শুকনো মৌসুমে পানি আটকিয়ে রাখে। আর বর্ষার সময় একসঙ্গে সব গেট খুলে দেয়। শুনে আসছি, প্রতিবেশী দেশটি আমাদের সবচেয়ে বড় বন্ধু। কিন্তু তারা গ্রীষ্মে পানি না দিয়ে আমাদের দেশকে বানায় মরুভূমি। আর বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে বন্যা উপহার দেয়। আমরা অবাক!

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পানিবন্দি দুর্গত বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, সাড়ে ১৫ বছর আমাদের একটা সরকার ছিল। তারা বলতো আমরা নাকি উন্নয়নের মহাসড়কে উঠেছি। দেশকে সিঙ্গাপুর ও কানাডা বানিয়েছে। এ হলো সিঙ্গাপুর ও কানাডার দৃশ্য। তাদের সব ছিল মিথ্যা ও ভোগাস। তারা জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহ-সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা মহানগর জামায়াতের আমির দ্বীন মোহাম্মদ, জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এআর হাফিজ উল্যা, সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট নাছির উদ্দিন মাহমুদ, মহসিন কবির মুরাদ, জেলা প্রচার সম্পাদক সরদার সৈয়দ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আবদুর রহমান, শহর আমির আবু ফারাহ নিশান, শিবিরের জেলা সভাপতি আরমান পাটওয়ারী ও সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।

আরো পড়ুন : আন্দোলনে আহতদের হাসপাতালে দেখে যা বললেন জামায়াত আমির

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুইশ বছরের ঐতিহ্যে পূর্বপুরুষ স্মরণে মুখর বরিশাল মহাশ্মশান

দুইশ বছরের ঐতিহ্যে পূর্বপুরুষ স্মরণে মুখর বরিশাল মহাশ্মশান

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App