×

অন্যান্য

আ.লীগসহ ১৪ দলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, জানতে চাইলেন পার্থ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম

আ.লীগসহ ১৪ দলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, জানতে চাইলেন পার্থ

আন্দালিব রহমান পার্থ

গণহত্যার বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগসহ ১৪ দলকে সব ধরনের নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে দলটির সভাপতি আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের এই কথা জানান।

এসময় বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে কমিশন গঠনের পরামর্শও দিয়েছেন তিনি। 

আরো পড়ুন: কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের বৈঠকের গুঞ্জন

বিজেপি সভাপতি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগসহ ১৪ দলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়েছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করার পাশাপাশি গণহত্যার দায়ে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগসহ ১৪ দলকে সব ধরনের নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছি।’

পার্থ আরো বলেন, ‘নির্বাচনমুখী সংস্কার হওয়া জরুরি। এমন কোনো সংস্কার হওয়া উচিৎ নয়, যেটা মনে হবে এটা নির্বাচিত সরকারের করা উচিত। বিগত তিন নির্বাচনের ব্যাপারে কোনো স্টেপ নেয়া যায় কি না, সেটাও দেখার পরামর্শ দিয়েছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিয়ে করে অপরাধ করেননি নাসির ও তামিমা’

খালাসের রায় ‘বিয়ে করে অপরাধ করেননি নাসির ও তামিমা’

যে কারণে হঠাৎ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

যে কারণে হঠাৎ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App