×

খেলা

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:৪২ এএম

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই শুধু শ্রেষ্ঠত্বের মুকুট আর সোনালী ট্রফির লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অবিশ্বাস্য অঙ্কের অর্থ পুরস্কারও। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় মাঠের লড়াই শুরুর আগে স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি।

৬ দশমিক ১ কেজি খাঁটি সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফিটি উঁচিয়ে ধরার পাশাপাশি এবার বিজয়ী দল কত টাকা ঘরে তুলবে, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। ফিফার ঘোষণা অনুযায়ী, এবার বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য থাকছে এক ইতিহাস গড়া অর্থ পুরস্কার।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল। ৩৯ দিনের এই মেগা টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। দল ও ম্যাচের সংখ্যা বাড়ার পাশাপাশি এবার প্রাইজমানির অঙ্কেও নতুন রেকর্ড গড়তে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এবারের আসরে সর্বমোট প্রাইজমানির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা। তবে এই বিশাল অঙ্কের অর্থ শুধু শিরোপাজয়ীরাই পাবে না; টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলই মাঠের পারফরম্যান্স অনুযায়ী এই অর্থের ভাগ পাবে।

সবচেয়ে বড় অঙ্কের পুরস্কারটি অবশ্য জমবে বিশ্বচ্যাম্পিয়নদের পকেটেই। ট্রফির পাশাপাশি এবার যে দলটির মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে, তারা প্রাইজমানি হিসেবে পাবে ৫০ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৩ কোটি টাকা। অন্যদিকে, রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকা দলটির ঘরে যাবে ৩৩ মিলিয়ন ডলার (প্রায় ৪০৪ কোটি টাকা)। এ ছাড়া তৃতীয় স্থান অর্জনকারী দল ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ হওয়া দলটির জন্য বরাদ্দ থাকছে ২৭ মিলিয়ন ডলার।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট পর্বে পৌঁছানো দলগুলোর জন্যও থাকছে মোটা অঙ্কের অর্থ। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১৯ মিলিয়ন ডলার করে। রাউন্ড অব সিক্সটিন বা শেষ ষোলো নিশ্চিত করলেই মিলবে ১৫ মিলিয়ন ডলার। এমনকি এবার নতুন যুক্ত হওয়া রাউন্ড অব থার্টিটু (শেষ ৩২) থেকে বিদায় নেওয়া দলগুলোর ভাগেও থাকবে ১১ মিলিয়ন ডলার করে।

বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিয়ে গ্রুপ পর্ব থেকেই যদি কোনো দল বিদায় নেয়, তারাও খালি হাতে ফিরবে না। সান্ত্বনা পুরস্কার হিসেবে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য ৯ মিলিয়ন ডলার বা প্রায় ১১০ কোটি টাকা নিশ্চিত করেছে ফিফা।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App