×

রাজনীতি

শপথ নিলেন জাপার সংসদ সদস্যরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০১:০১ পিএম

শপথ নিলেন জাপার সংসদ সদস্যরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) বিজয়ী ১১ জন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন এমপিরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন।

পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সাংসদদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন। এর আগে আওয়ামী লীগের নবনির্বাচিত এমপিরা শপথ নেন। পরে সোয়া ১১টায় শপথ নেনে স্বতন্ত্র এমপিরা।

উল্লেখ্য, দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে গত রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়, গোলযোগের কারণে ময়মনসিংহের একটি আসন স্থগিত রেখে ২৯৮টি আসনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ক্ষমতাসীন দলের প্রার্থীর আবেদনে ঢাকা-৪ আসনের ফল হাইকোর্ট স্থগিত করলেও সেই আদেশ আপিল বিভাগের চেম্বার আদালতে আটকে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App