×

রাজনীতি

ওসমানী উদ্যানে তাৎক্ষণিকভাবে বর্জ্য পোড়ানো বন্ধ করলেন পরিবেশমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:১৮ পিএম

ওসমানী উদ্যানে তাৎক্ষণিকভাবে বর্জ্য পোড়ানো বন্ধ করলেন পরিবেশমন্ত্রী

ছবি: ভোরের কাগজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী রাজধানীর ওসমানী উদ্যানে উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানো তাৎক্ষণিকভাবে বন্ধ করেছেন। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের অফিসকক্ষ থেকে ওসমানী উদ্যানে বর্জ্য পোড়ানোর ধোঁয়া দেখতে পান মন্ত্রী। সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদকে সঙ্গে নিয়ে তিনি সেখানে যান এবং দেখতে পান ওসমানী উদ্যানের একাধিকস্থানে উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানো হচ্ছে। এ থেকে সৃষ্ট ধোঁয়া বাতাসে মিশে বায়ুদূষণ ঘটাচ্ছে।

বর্জ্য পোড়ানো স্থান পরিদর্শনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী । ছবি: ভোরের কাগজ


মন্ত্রী এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ঘটনা সরেজমিন দেখে উন্মুক্তভাবে বর্জ্য পুড়িয়ে বায়ুদূষণের অপরাধের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ কর্পোরেশনকে ১ লাখ টাকা জরিমানা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুলাহ হারুনসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App