×

রাজনীতি

সংসদ নির্বাচন

সংখ্যালঘুদের নির্যাতন, তদন্তে ফরিদপুর যাচ্ছে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ পিএম

সংখ্যালঘুদের নির্যাতন, তদন্তে ফরিদপুর যাচ্ছে বিএনপি

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা সরজমিন তদন্ত করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল ফরিদপুর যাচ্ছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে রওনা করবেন বিএনপির তদন্ত কমিটির সদস্যরা। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভোরের কাগজকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, প্রথমে ফরিদপুর যাবেন, পরে খুলনা বিভাগে সরজমিনে তদন্ত করবেন তারা।   

তদন্ত কমিটি'র নেতৃত্ব দেবেন বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু অপু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী।

উল্লেখ্য, গত সোমবার (২৯ জানুয়ারি) জাতীয় নির্বাচনের পূর্বাপর সহিংস ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও হুমকিসহ নিপীড়ন-নির্যাতনের ঘটনা সরজমিনে তদন্ত করার জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিএনপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

বড়পুকুরিয়া কয়লা খনি স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

পুলিশের কাজে বাধা, যেভাবে গ্রেপ্তার হলো নারী-পুরুষসহ ৩৪ জন

পুলিশের কাজে বাধা, যেভাবে গ্রেপ্তার হলো নারী-পুরুষসহ ৩৪ জন

কালভার্ট হলো, কিন্তু ভোগান্তি গেল না

কালভার্ট হলো, কিন্তু ভোগান্তি গেল না

যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App