×

রাজনীতি

ভয়াবহ শাসকদের বিরুদ্ধে লড়াই সহজ নয়: ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০২:৩২ পিএম

 ভয়াবহ শাসকদের বিরুদ্ধে লড়াই সহজ নয়: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক যে চেতনা নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল- স্বাধীনতার ৫২ বছর পর সেই স্বপ্ন আজ ভুলুন্ঠিত।

দেশের অবস্থা ভয়াবহ। মানুষ কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। দেশের মানুষকে জিম্মি করে রেখেছে ফ্যাসিস্ট রেজিম সরকার। ভয়াবহ এই শাসকদের বিরুদ্ধে লড়াই করাটা সহজ নয়।

নয়া পল্টনে সোমবার (২৫ মার্চ) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত ' মুক্তিযোদ্ধা সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আজ দেশের অবস্থা ভয়াবহ। বিশেষ টেকনোলজি ব্যবহার করে দেশের মানুষকে জিম্মি করেছে। প্রতিটি মানুষকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে; কেউ অন্যায়ের বিপক্ষে কথা বললেই তাকে ধরে নিয়ে জেলে বন্দি করে রাখা হচ্ছে।এ কারণে ভয়াবহ শাসকদের বিরুদ্ধে লড়াই এতো সহজ নয়।

তিনি বলেন, বিগত আন্দোলনে বিএনপির ২২ জন রাজপথে প্রাণ দিয়েছেন, হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের ঘরছাড়া করে রেখেছে। যারা কারাগারে ছিল তাদের ওপর ভয়ংকর টর্চার করা হয়েছে। ১৫০০ কর্মীকে সাজা দিয়ে দেয়া হয়েছে। হাইকোর্টে জামিন পাওয়ার পরে আবারো নতুন মামলায় গ্রেফতার করা হচ্ছে।

বিএনপির মহাসচিব আক্ষেপ করে বলেন, গত দুইবারের মতো সরকাট এবারো নিজেরা নিজেরা একটি তামাশার নির্বাচন করেছে। এই নির্বাচন দেশের মানুষ তো গ্রহণ করেইনি, আন্তর্জাতিক বিশ্বও গ্রহণ করেনি। তিনি বলেন, নিজেদের স্বার্থে সরকার সংবিধানে কাটাছেঁড়া করেছে; সেখানে একটি দল, পরিবার ছাড়া কিছুই নেই।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের চিড়া মুড়ি খাওয়ার মতো অবস্থাও এখন নেই। অর্থনৈতিক অবস্থাও ভয়াবহ। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ১৪ বিলিয়ন ডলার লুট হয়েছে।ব্যাংক একীভূত করা হচ্ছে আরেকটি দুর্নীতি করতে।

ছাত্রদের উদ্দেশ্য ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকরা ছাত্রীদের শ্লীলতাহানি করেছে, আপনার কি করছেন? আন্দোলন কোথায়? উত্তর দিতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ে সংগঠন গড়ে তুলতে হবে। যুব সমাজের মধ্যে বোধ তৈরি করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সাহস নিয়ে রুখে দাঁড়তে হবে, পুলিশ দেখে ভয় পেলে চলবে না।

তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে তৈরি করুন, আপনারা সফল হবেনই।

মির্জা ফখরুল বলেন, আওয়ামীলীগ হয়তো স্বীকার করবে না, ২৫ মার্চ সকাল থেকে সন্ধা পযন্ত পাকিস্তানের সঙ্গে সমঝোতার দফা রফা করার চেষ্টা করা হয়েছিলো, অনেকেই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন।  পরে মেজর জিয়ার রহমানের স্বাধীনতার ঘোষনার মধ্যে দিয়ে স্বাধীনতার নতুন সূর্য ওঠে।

তিনি বলেন, দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে নয়। আন্তর্জাতিক বিশ্ব দেখছে। দেশের মানুষ কোনেদিন প্রভুত্ব স্বীকার করেনি, আগামীতেও করেনি। আমরা বিশ্বাস করি, যারা জোর করে ক্ষমতা দখল করে আছে, তাদের সরে যেতেই হবে, মানুষকে নিয়ে নামতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমাদের বিজয় সুনিশ্চিত।  

সভাপতির বক্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসন হয়েছে, গণতান্ত্রিক বিশ্ব স্বীকৃতি দেয়নি। বিএনপির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠবে, তাতে সবাইকে রাজপথে শরিক হওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, ক্ষমতায় যেতে নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে বিএনপি। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে হাফিজ বলেন, প্রকৃত দুঃসাহস দেখান। দেশের স্বার্থে সবাইকে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি। প্রস্তুত থাকুন, বিজয় অর্জিত হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বর্তমান সরকার গণতন্ত্রবিরোধী সরকার। ভারতের আনুগত্য নিয়ে এই সরকার ক্ষমতায় আছে। জনগণ তা মেনে নেবে না। সরকারের নির্যাতনে পর্যদুস্ত বিএনপির নেতাকর্মীরা। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না ‌।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকারের ব্যর্থতায় দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। প্রতিটি জিনিসপত্রের দাম বেড়েছে, বাজার নিয়ন্ত্রণহীন, মানুষের জীবন দুর্বিসহ। সব গণতান্ত্রিক দেশ নির্বাচন সুষ্ঠু হয়নি বললেও প্রতিবেশী একটি দেশের সমর্থনে ক্ষমতায় আছে আওয়ামী লীগ।

তিনি বলেন, ভরাডুবির আশংকায় আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়।  গণতন্ত্র রক্ষায় নতুন মুক্তিযুদ্ধে জয়ী হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি ‌।

সমাবেশে আরো বক্তব্য রাখেন,  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর  বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালি ডেনার, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফত, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু,  নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, সমাবেশ সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App