×

রাজনীতি

ধর্মমন্ত্রী

সুস্থ-সুন্দর জীবনের জন্য খেলাধুলার বিকল্প নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ১০:৫৫ পিএম

সুস্থ-সুন্দর জীবনের জন্য খেলাধুলার বিকল্প নেই

ছবি: সংগৃহীত

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। সুস্থ-সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে জামালপুরের ইসলামপুরে পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোখলেছুর রহমান ও মরহুম আব্দুল আলীম স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, সুস্থ শরীর ও মনের মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখতে পারে। এ কারণে ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে হবে। খেলাধুলায় পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে। 

আরো পড়ুন: উপজেলা নির্বাচন প্রার্থীর জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ রয়েছে

ধর্মমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মত ক্রীড়াপ্রেমী রাষ্ট্রনায়ক খুঁজে পাওয়া খুবই কঠিন। তার নেতৃত্বে বিগত ১৫ বছর খেলাধুলায় প্রভুত উন্নয়ন সাধিত হয়েছে এবং এটি সবার দৃষ্টি কেড়েছে। আগামীতেও তার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় আরো ভালো করবে এটিই আমাদের প্রত্যাশা।

পচাবহলা ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে খেলায় মাহামুদপুর একাদশ তেঘুরিয়া একাদশকে ২-০ গোলে পরাজিত করে। মন্ত্রী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, সহসভাপতি শাহাদত হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আ. খালেক আকন্দ, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App