×

রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:৫৮ পিএম

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ছবি : সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়া হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। কে বা কারা তালা লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে সিআইডি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে দিয়েছে। এর চারদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশেও অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা গেছে।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বিএনপির কার্যালয়ে দলটির কোনো নেতাকর্মী বা কর্মচারীরা কেউ আসেননি। এর আগে মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ডিবি।

এর কিছুক্ষণ পরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মধ্য রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অভিযান ‘সরকারের নোংরা নাটক’। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরো পড়ুন : বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান ‘সরকারের নোংরা নাটক’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App