×

রাজনীতি

আমিনুল হক

তারেক রহমানের নেতৃত্বে ভ্রাতৃত্বপূর্ণ-বন্ধুত্বপূর্ণ সমাজ গড়বো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৮:২২ পিএম

তারেক রহমানের নেতৃত্বে ভ্রাতৃত্বপূর্ণ-বন্ধুত্বপূর্ণ সমাজ গড়বো

ছবি: ভোরের কাগজ

বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্যসচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী সরকার আমাদের দেশের বিভিন্ন নদীনালা-খাল ভরাট করে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ স্থাপনা তৈরি করার ফলে আমাদের দেশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তিনি বলেন, স্বৈরাচার সরকারের সময়ে নদীনালা-খাল ভরাটের ফলে যে পরিমাণ পরিবেশ দূষণ ও অবনতি ঘটেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খান খনন কর্মসূচির মাধ্যমে আমরা সেটাকে পুনরুদ্ধার করতে পারি।পরিবেশের অবনতি ও দূষণ রোধে খাল খনন কর্মসূচির বিকল্প নেই। 

রবিবার (৩ নভেম্বর) বিকেলে পল্লবী থানা যুবদলের উদ্যেগে মিরপুর ৬ নম্বর আদর্শ স্কুলের সামনে এক বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শান্তিময় সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই উল্লেখ করে আমিনুল হক বলেন, সেই বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের জন্য আর কখনও রাজপথে নামতে হবে না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই-যেই বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য রক্ত বা জীবন দিতে হবে না; আমরা সেই বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের মানুষ একটা অসাম্প্রদায়িক ও সম্প্রতির বাংলাদেশ গড়তে পারে। সেই বাংলাদেশ দেখার জন্য আমাদের ভিতরে যদি কোন ছোট খাটো দ্বিধা-দ্বন্দ্ব ও ভুল বুঝাবুঝি থেকে থাকে, সেগুলো সড়িয়ে ফেলতে হবে। 

আরো পড়ুন: দেশ অস্থিতিশীল করতে আ. লীগ তিনটি সেক্টর বেছে নিয়েছে

তিনি আরো বলেন, আমরা বৃহত্তর স্বর্থে- দেশের স্বর্থে- দেশের মানুষের কল্যানের স্বার্থে- একটা সুন্দর সমাজ গড়ার স্বার্থে আমাদের ওই ছোট খাটো দ্বিধা-দ্বন্দ্ব গুলো পরিত্যাগ করতে হবে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটা ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়তে চাই। 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী সরকারের শাসনামলে দেশে বৃক্ষনিধন করে যেভাবে জলবায়ু পরিবর্তনে অস্বাভাবিক একটা রুপ নিয়ে এসেছিল। এই অস্বাভাবিক রুপকে স্বাভাবিক রুপে নিয়ে আসতে আমাদের সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালামের সভাপতিত্বে ও জাসাস-ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এ্যাড. আসরাফ আলী লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, সাবেক কমিশনার সাজ্জাদ হোসেন, মিরপুর ৬ নম্বর মাদ্রাসা এ দারুল উলুম মসজিদ কমপ্লেক্সের সভাপতি মীর সাফায়েত আলী, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জি. মজিবুল হক, পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক যুবনেতা গোলাম কিবরিয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় মুরুব্বিয়ানও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে কয়েক শতাধিক গাছের চারা বিতরণ করার পরে আদর্শ স্কুলের প্রাঙ্গনে কয়েকটি গাছের চারা রোপণ করেন তিনি। 

এরপর বাদ আসর পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেনের সভাপতিত্বে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন আমিনুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App