×

রাজনীতি

খালাস পেলেন তারেক রহমানের একান্ত সচিব নূরউদ্দিন অপু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৪:০১ পিএম

খালাস পেলেন তারেক রহমানের একান্ত সচিব নূরউদ্দিন অপু

তারেক রহমানের পিএস মিয়া নূরউদ্দিন অপু। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নূরউদ্দিন অপু। মঙ্গলবার (১২ মঙ্গলবার) রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাকে খালাস দেয় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল বলেছেন, মামলাটি অসার ও অসত্য। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে সাবেক ছাত্রদল নেতা ও শরীয়তপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী নুরউদ্দিন অপুসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন র‌্যাব-৩ এর তৎকালীন ডিএডি ইব্রাহিম হোসেন। ২০২১ সালের ১৩ জুন চার্জশিট দেয়া হয়। সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত করার কোনো উপাদান না পাওয়ায় অপুকে খালাস দিয়েছেন আদালত।

আরো পড়ুন: বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো উচিত হয়নি

আইনজীবীরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসাবশত হয়ে এ মামলা করা হয়। মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়। অসুস্থতার গ্রাউন্ডে জামিন চাওয়া হলেও দীর্ঘদিন তাকে জামিন দেয়া হয়নি। অবশেষে ট্রাইব্যুনাল তাকে খালাস দিল। মিয়া নুরউদ্দিন অপু ৬ বছর ৭ মাস কারাগারে বন্দী ছিলেন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত ৬ আগস্ট জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হন তিনি।

আইনজীবীরা আরো বলেন, কথিত মানি লন্ডারিং ও নিবর্তনমূলক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে হত্যার ষড়যন্ত্র করা হয় অপুকে। সম্পূর্ণ সাজানো মিথ্যা মামলায় তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হলেও তার কোনটিই প্রমাণ করতে পারেনি শেখ হাসিনার আদালত।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App