×

রাজনীতি

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় সোমবার (১৬ ডিসেম্বর) রাতের অন্ধকারে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় তারা ফেসবুক লাইভে গিয়ে মিছিল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ওই ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল করছে, সেই সঙ্গে তারা স্লোগান দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) রাতে আকস্মিক ঝটিকা মিছিলটি উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভার চর দাখিল মাদ্রাসার শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি সভারচর মোড় পর্যন্ত আসলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা ভাংচুর করে পালিয়ে যায়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া ও আওয়ামী লীগ কর্মী হাবেজ আলীসহ সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের নেতৃত্ব দেন।

এদিকে ছাত্রলীগের ওই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপি নেতাকর্মীরা সোমবার রাতে তাৎক্ষণিক দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তারপর শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা করেন। জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মীর ইকলাস হাসান ও আবিদ সৌরভ বলেন, ৫ আগস্টের পর এখনো আওয়ামী লীগসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীলা জামালপুর শহরসহ বিভিন্ন উপজেলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমাদের হুমকি দিচ্ছে, তারপরও প্রশাসন কোন ভূমিকা নিচ্ছে না, তাদের আচরণ আমাদের কাছে সন্দেহজনক। যার ফলশ্রুতিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ইসলামপুর উপজেলায় মিছিল করার সাহস দেখিয়েছে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক’

প্রধান বিচারপতি ‘আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক’

সরকারি টাকা কারও পকেটে গেলে তাকে জেলখানায় যেতে হবে: দুলু

সরকারি টাকা কারও পকেটে গেলে তাকে জেলখানায় যেতে হবে: দুলু

চাঁদাবাজির প্রতিবাদ, নিজ দলের কর্মীর হাতে যুবদল নেতা খুন

চাঁদাবাজির প্রতিবাদ, নিজ দলের কর্মীর হাতে যুবদল নেতা খুন

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App