×

রাজনীতি

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী অন্যান্য ইসলামী সমমনা রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যের সমঝোতা হলে প্রায় ১০০টি আসন ছেড়ে দিতে প্রস্তুত—এমন মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৩ অক্টোবর) খুলনায় ইসলামী ছাত্র শিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বক্তব্য দেন।

গোলাম পরওয়ার বলেন, ‘যদিও আমরা ৩০০ আসন চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, তবে যাদের সঙ্গে আমরা সমঝোতা করবো, যাদের সঙ্গে ঐক্য হবে, যে কয়টি দলের সঙ্গেই হোক, কিছু সিট তো আমাদের ছাড়া লাগবে, তা নাহলে তো ঐক্য হবে না। আমিরে জামায়াত আমাকে একটা আইডিয়া দিয়েছেন, এমনও হতে পারে, সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত একশ আসনও আমাদের ছেড়ে দিতে হতে পারে। আমাদেরকে বলেছেন মাইন্ড সেট রাখবেন, কমপক্ষে ২০০ আসনে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করবো।’

জামায়াত নেতাকর্মীদের আহ্বান জানিয়ে জামায়াতের এই সেক্রেটারি বলেন, এখন থেকে আপনারা পরিকল্পনা করেন যার যার নির্বাচনী এলাকায় কবে বাড়ি যাবেন, যতক্ষণ যেতে দেরি হবে নিজের উপজেলা, ইউনিয়ন, গ্রামের সঙ্গে যোগাযোগ রক্ষা করার কথাও বলেন তিনি।

পরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছি, তবে একটি বড় দলের বাধায় জুলাই সনদ বাধাগ্রস্ত হচ্ছে। তারা মৌলিক সংস্কার চায় না। তারা মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে, এটা ভেবেছে বলেই ডাকসু, জাকসু নির্বাচনে ফল পেয়েছে।

একইসঙ্গে নির্বাচন ও আন্দোলন দুই প্রস্তুতি নিচ্ছে বলে জামায়াত বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১২

পাকিস্তানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১২

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফোনের তথ্য চুরির শঙ্কা

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফোনের তথ্য চুরির শঙ্কা

গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে

গোলাম পরওয়ার গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে

স্ত্রীদের মধ্যে বিরোধ, ক্ষুব্ধ হয়ে হত্যার পর মাটিচাপা দিলেন দুই ভাই

স্ত্রীদের মধ্যে বিরোধ, ক্ষুব্ধ হয়ে হত্যার পর মাটিচাপা দিলেন দুই ভাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App