×

রাজনীতি

বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১১:১০ এএম

বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী বুধবার (২৫ মার্চ) দুপুর আড়াইটায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে সভাটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন তারিখ অনুযায়ী আগামী শুক্রবার (২৭ মার্চ) একই সময় ও স্থানে সভাটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দ ও দেশবরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং যথাযথভাবে তা আয়োজনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App