×

রাজনীতি

সংরক্ষিত নারী আসন

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল মনিরা শারমিনের, শুনানি সোমবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পিএম

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল মনিরা শারমিনের, শুনানি সোমবার

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন মনিরা শারমিন। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল আবেদন জমা দেন তিনি।

আপিল জমা দিয়ে মনিরা শারমিন সাংবাদিকদের বলেন, তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আইনি লড়াই শুরু করেছেন। তার দাবি, আইনকে ভুলভাবে ব্যাখ্যা করে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের উদ্দেশ্যকে বিবেচনায় না নিয়ে একটি নির্দিষ্ট ব্যাখ্যার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একজন এন্ট্রি লেভেলের ব্যাংক কর্মকর্তা হিসেবে স্বল্প সময় চাকরির কারণে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, যা তিনি গ্রহণযোগ্য মনে করেন না।

এর আগে ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন।

উল্লেখ্য, এর আগে ২২ এপ্রিল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের মনোনয়ন যাচাই শেষে ১৩ জনের মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App