×

রাজনীতি

আরো এক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:৫১ পিএম

আরো এক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

ছাত্রমঞ্চ নামে নতুন আরও একটি ছাত্র সংগঠন যাত্রা শুরু করেছে। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের অধিকার, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা এবং কর্মসংস্থানমুখী শিক্ষার দাবিতে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। 

‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)’–এর সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় ছাত্রমঞ্চ’ নামে সংগঠনটি যাত্রা শুরু করেছে। প্রাথমিকভাবে ৪৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ঘোষণা দেয়া হয়।

সংগঠনের প্রধান সমন্বয়কারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহ জামাল সায়েম, আহ্বায়ক হিসেবে গণ-বিশ্ববিদ্যালয়ের স্মৃতি পাটোয়ারী, সদস্য সচিব হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহনাফ আতিফ, প্রধান সংগঠক হিসেবে ঢাকা কলেজের সালমান শরীফ এবং মুখপাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহসিন নাভিদ নির্ণয়ের নাম ঘোষণা করা হয়।

এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে জিহাদ আরাফাত ও জহির উদ্দীন বাবর, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে সৈয়দ মাশরুর জিসান ও আফিফা আরনাজ এলমু এবং যুগ্ম প্রধান সংগঠক হিসেবে মো. নাঈম হোসেন ও আঞ্জুমান আরা স্বপ্না রয়েছেন।

সংগঠনটির নেতারা জানান, প্রজ্ঞা, সংগ্রাম ও সমৃদ্ধির মূলনীতি ধারণ করে বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।

তারা আরও বলেন, দেশের শিক্ষার্থীদের অধিকার, আত্মমর্যাদা ও সামাজিক গণতন্ত্রের আদর্শ বাস্তবায়নে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে জাতীয় ছাত্রমঞ্চ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App