×

রাজনীতি

হাসনাত আবদুল্লাহ

বিএনপি হাইজ্যাক হয়ে গেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:৪৩ পিএম

বিএনপি হাইজ্যাক হয়ে গেছে

ছবি : সংগৃহীত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি বর্তমানে রাজনৈতিকভাবে সংকটে পড়েছে এবং দলটি কার্যত “হাইজ্যাক” হয়ে গেছে বলে মনে করছেন তিনি। তার দাবি, বিএনপির অনেক নেতাকর্মী তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা সত্ত্বেও তারা দলীয় অবস্থান নিয়ে হতাশ।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে নতুন সদস্য অন্তর্ভুক্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি সরকারে থেকে সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে এবং তাদের রাজনৈতিক লক্ষ্য থেকে সরে গেছে। তার মতে, শহীদদের আত্মত্যাগের উদ্দেশ্য বাস্তবায়নের পথে দলটি আর নেই।

তিনি আরও বলেন, বিএনপির অনেক নেতাকর্মী নীরবে এনসিপিতে যোগ দিতে আগ্রহী হলেও সামাজিক কারণে প্রকাশ্যে আসতে পারছেন না। তবে ভেতরে ভেতরে একটি পরিবর্তনের ধারা তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, এনসিপির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে। তার মতে, রাজনৈতিক নেতৃত্বের একাংশ মূল আদর্শ থেকে সরে গেলেও সাধারণ কর্মীদের মধ্যে এখনো সেই চেতনা বিদ্যমান রয়েছে।

অনুষ্ঠানে ইসহাক সরকার বলেন, রাজনৈতিক ইতিহাস ও আন্দোলনের চেতনা রক্ষা করা জরুরি। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে রাজনৈতিক বিশ্বাসঘাতকতার প্রভাব ভোগ করতে হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App