×

সরকার

তথ্যমন্ত্রী

পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে

ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের যতটা ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির তার চেয়েও বেশি ক্ষতি করেছে। সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা হয়তো ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলেছি, বাট আমাদের ভবিষ্যৎটা কীভাবে ধ্বংস করে দিয়ে গেছে এবং কী অবস্থায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমাদের অত ক্ষতি করে নাই, গত ১৭ বছরের ইকোনমির যত ধ্বংস আওয়ামী লীগ করে দিয়ে গেছে।’

তিনি বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে রাজনৈতিক চর্চা ও ব্যবস্থা ধ্বংস হয়েছে। পুরো সিস্টেম ভেঙে পড়েছে। সেখান থেকে বর্তমান সরকারকে নতুন করে কাজ শুরু করতে হচ্ছে। এ জন্য সরকারকে সময় দিতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার পরও মানুষকে ভাবতে হতো কোন শব্দ ব্যবহার করবেন, সেটি মুছে ফেলতে হবে কি না। কিন্তু বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করে না। বরং সংবাদমাধ্যমের সহযোগিতা চায়, যাতে মানুষ ভুল তথ্যের ভিত্তিতে পরিচালিত না হয়।

আন্দালিভ রহমান বলেন, বর্তমান সরকারেরও বিভিন্ন ক্ষেত্রে ভুলত্রুটি থাকতে পারে। তবে জাতীয় পর্যায়ের দুর্নীতি, ব্যাংক লুট, খেলাপি ঋণ ও হাজার হাজার কোটি টাকা পাচারের মতো ঘটনা এখন সামনে আনা প্রয়োজন। এসব অনিয়মের বিষয়েও সংবাদমাধ্যমের অনুসন্ধান ও প্রতিবেদন প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে যে ক্ষতি হয়েছে, বর্তমান সরকারকে সেই পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। সংবাদমাধ্যমে এসব ক্ষতির কারণ তুলে ধরার পাশাপাশি সরকারকে কাজ করার জন্য জনগণ ও গণমাধ্যমের সময় দেওয়া উচিত। এ সময় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্যসচিব গোলাম ইফতেখার মাহমুদসহ নির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে

তথ্যমন্ত্রী পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে

২৪ ডিসেম্বরই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

২৪ ডিসেম্বরই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App