×

এনসিপি

আবারও হত্যার হুমকি পেলেন এমপি মিতু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

আবারও হত্যার হুমকি পেলেন এমপি মিতু

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু আবারও ফোনে হত্যার হুমকি পেয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে গেলে তাঁকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে মাহমুদা মিতু তেজগাঁও থানায় গেলে একটি বাংলাদেশি নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। এ সময় ফোনে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ২৯ মিনিটেও অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। ওই সময় মাহমুদা মিতু জাতীয় সংসদে অবস্থান করছিলেন।

ফোনে হুমকিদাতাকে বলতে শোনা যায়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরা টুকরা করা হবে’।

মাহমুদা মিতু জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরেই তিনি সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। হুমকির বার্তায় ভারতের আলোচিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামও ব্যবহার করা হয়েছে।

গত শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তিনি। একই সঙ্গে হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন।

প্রকাশিত স্ক্রিনশটের মধ্যে ভারতীয় একটি নম্বর থেকে পাঠানো বার্তাও রয়েছে, যেখানে লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে

তথ্যমন্ত্রী পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে

২৪ ডিসেম্বরই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

২৪ ডিসেম্বরই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

আবারও হত্যার হুমকি পেলেন এমপি মিতু

আবারও হত্যার হুমকি পেলেন এমপি মিতু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App