×

রাজনীতি

সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৯:০৭ পিএম

সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (৯ মে) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

তিনি বলেন, গত ৮ মে জুমআর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি করে হত্যা করে। এ ঘটনাকে তিনি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন।

তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন পরিবারগুলো এই শোক সহ্য করার শক্তি লাভ করে।

বিবৃতিতে তিনি আরও বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রায়ই বাংলাদেশ সীমান্তে বিনা কারণে হত্যাকাণ্ড ঘটিয়ে আসছে। সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে।

তিনি অভিযোগ করেন, সীমান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠেছে। তার মতে, বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের জনগণ সবসময় প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করবে এবং সাম্প্রতিক ঘটনাসহ সব সীমান্ত হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

একই সঙ্গে তিনি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ

মির্জা ফখরুল দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ

ভারতে পাচার হওয়া বাংলাদেশি নারীকে হস্তান্তর

ভারতে পাচার হওয়া বাংলাদেশি নারীকে হস্তান্তর

পলাতক ফোরকানকে আসামি করে মামলা

একই পরিবারের ৫ জন খুন পলাতক ফোরকানকে আসামি করে মামলা

মিয়ানমারে আটক ১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

মিয়ানমারে আটক ১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App