×

রাজনীতি

শাপলা চত্বর হত্যাকাণ্ড

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে প্রেরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০১:২২ পিএম

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে প্রেরণ

ছবি- সংগৃহীত

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশন জানায়, শাপলা চত্বরের ওই হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত ঘটনা। সে সময় নিহতের সংখ্যা গোপন রাখতে মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সরাসরি সহায়তা করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাঁদের বিরুদ্ধে ওই ঘটনার ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় বর্তমানে সাবেক আইজিপি শহীদুল হক, জিয়াউল আহসান ও শাহরিয়ার কবিরসহ ছয়জন কারাগারে রয়েছেন। পুরো বিষয়টি এখন তদন্তাধীন। আগামী ৭ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

তদন্ত সংস্থার বরাত দিয়ে প্রসিকিউশন জানায়, ২০১৩ সালে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণে আহতদের পরিচয় জানা গেল

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণে আহতদের পরিচয় জানা গেল

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে

নাহিদ ইসলাম এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App