×

রাজনীতি

অলি আহমদ

বাংলাদেশকে অশান্ত করতে চাইছে ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৪০ পিএম

বাংলাদেশকে অশান্ত করতে চাইছে ভারত

ছবি : সংগৃহীত

বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ভারত নতুন করে তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে ১১ দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

অলি আহমদ বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আওয়ামী লীগের বহু নেতাকর্মী ভারতে অবস্থান নিয়ে সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টি করেছিল। পরে অনেক প্রচেষ্টার মাধ্যমে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি দাবি করেন, সে সময় ভারতের নেতৃত্ব পরিস্থিতি সমাধানে সহযোগিতা করেছিল, তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন।

তিনি আরো বলেন, গত ১৯ বছরে বিদেশি প্রভাব ও দালালচক্রের কারণে দেশ নানা সংকটে পড়েছে। এসব ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

ভারতের রাজনীতি প্রসঙ্গে ইঙ্গিত করে অলি আহমদ বলেন, প্রতিবেশী দেশের কিছু নেতার বক্তব্য বাংলাদেশের জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করছে। তিনি বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। একইভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলডিপি চেয়ারম্যান বলেন, দেশে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে এবং বড় বড় প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সীমিত করছে। এর ফলে কর্মসংস্থানের সংকট আরও বাড়ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনগণ চরম ভোগান্তিতে রয়েছে। এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অলি আহমদ আরো বলেন, সংবিধান ও প্রশাসনের বিভিন্ন দুর্বলতা সংশোধনের জন্য সরকারকে আন্তরিক হতে হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।

১১ দলীয় ঐক্য আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে জোটের শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসির পেনাল্টি মিস

মেসির পেনাল্টি মিস

আর্জেন্টিনার জালে মিশরের গোল

আর্জেন্টিনার জালে মিশরের গোল

‘মেসির পাশে সবাই থাকে, রোনালদোর সঙ্গে পর্তুগাল নেই’

‘মেসির পাশে সবাই থাকে, রোনালদোর সঙ্গে পর্তুগাল নেই’

চীনে ঘুষ নেয়ার দায়ে সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

চীনে ঘুষ নেয়ার দায়ে সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App