×

রাজনীতি

সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, হাস্যকর বলছে ছাত্রদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০১:৫৯ পিএম

সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, হাস্যকর বলছে ছাত্রদল

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জে জেলা শাখাসহ চারটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেছে। শনিবার (১৬ মে) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত ইউনিটগুলো হলো—সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ সদর উপজেলা, সিরাজগঞ্জ পৌর এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। প্রতিটি কমিটিই এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

৮৮ সদস্যের সিরাজগঞ্জ জেলা কমিটিতে রবিউল ইসলাম রুবেলকে সভাপতি এবং আল-আমিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে ৫৯ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ৬ সদস্যের কমিটিতে রেজাউল করিম রাব্বিকে সভাপতি এবং রাসেল সেখ আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া ২৫ সদস্যের সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগ কমিটিতে শিপন আহসান কাব্যকে সভাপতি ও আলামিন সরকার হিমেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অন্যদিকে, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ২২ সদস্যের কমিটিতে জীবন সেখকে সভাপতি এবং জিম আহম্মেদ আকাশকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, নতুন কমিটি ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ বলেন, নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কার্যক্রম “হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত”। তার দাবি, সংগঠনটি শিক্ষার্থীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনলাইনে সীমাবদ্ধ কর্মকাণ্ড পরিচালনা করছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App