×

রাজনীতি

দেশবিরোধী কর্মকাণ্ডে ছাড় নয় : রিজভীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম

দেশবিরোধী কর্মকাণ্ডে ছাড় নয় : রিজভীর

ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুললেও তাদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ডেও অনেক ক্ষেত্রে একই ধরনের মানসিকতার প্রতিফলন দেখা যায়। তবে জাতীয় স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সরকার কখনোই মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন।

বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গণতন্ত্র, রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হলেও দেশবিরোধী কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই।

প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হতে পারে। একই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী সময়োপযোগী ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে তার বিশ্বাস। এর ফলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতাও আরও জোরদার হবে।

তিনি বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। সরকারের লক্ষ্য একটি আত্মনির্ভরশীল, আধুনিক ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলা। এ লক্ষ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে রিজভী দাবি করেন, বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার ঘটনা নেই। সরকার নাগরিক অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে। পাশাপাশি জুলাইয়ের গণহত্যার ঘটনায় অভিযুক্তদের বিচারিক প্রক্রিয়াও নিয়মিতভাবে এগিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক রাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

বাঞ্ছারামপুরে সড়ক, গ্রন্থাগার ও ফটো ফ্রেম উদ্বোধন

বাঞ্ছারামপুরে সড়ক, গ্রন্থাগার ও ফটো ফ্রেম উদ্বোধন

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী

আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App