×

রাজনীতি

জুলাইযোদ্ধা সার্টিফিকেট প্রতি পিস ৫০ টাকা: উমামা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:৪৯ পিএম

জুলাইযোদ্ধা সার্টিফিকেট প্রতি পিস ৫০ টাকা: উমামা

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা।’

বুধবার (১ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

উমামা লেখেন, ১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে, লেটস সে- ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।

তবে এ পোস্টে তিনি ঠিক কাকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন বা এর পেছনে কী প্রেক্ষাপট রয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

উমামা ফাতেমার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে চলমান রাজনৈতিক বাস্তবতার প্রতি ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ এর অন্তর্নিহিত বার্তা নিয়ে নানা ব্যাখ্যা দিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুড়ে ছাই হলো গৌরীপুরের ঝলমল সিনেমা হল

পুড়ে ছাই হলো গৌরীপুরের ঝলমল সিনেমা হল

হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১০টি এয়ারবাস কিনছে বিমান, চুক্তি সই আজ

১০টি এয়ারবাস কিনছে বিমান, চুক্তি সই আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App