×

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্ক, ফুয়াদকে কড়া জবাব দুদুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্ক, ফুয়াদকে কড়া জবাব দুদুর

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকা নিয়ে বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ ধরনের মন্তব্যের পর তাকে ‘উন্মাদ ছাড়া কী বলব’।

সাম্প্রতিক এক আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দুদু বলেন, ভাষা আন্দোলন, ১৯৬২ সালের ছাত্র আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

দুদু আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বও এ বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে। তবে রাজনৈতিক বিষয়ে ভিন্নমত থাকতেই পারে বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াত প্রসঙ্গে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, প্রতিটি বিরোধী দল নিজস্ব রাজনৈতিক আদর্শ অনুযায়ী রাজনীতি করে। বিএনপিও তাদের আদর্শ অনুসরণ করে রাজনীতি করছে। তার অভিযোগ, সরকারবিরোধী ইস্যুর পরিবর্তে জামায়াতে ইসলামী বারবার জুলাই আন্দোলনের বিষয়টি সামনে এনে ভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App