×

রাজনীতি

ছাত্রদল ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে : সাবেক শিবির সভাপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম

ছাত্রদল ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে : সাবেক শিবির সভাপতি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম দাবি করেছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাগুলোতে ছাত্রদলের কর্মকাণ্ড অতীতে ছাত্রলীগের আচরণের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জাহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট (৩৫ জুলাই) ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশ দেখেছিল। তার দাবি, দুই বছর পর একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার ঘটনাও সামনে এসেছে।

আরও পড়ুন : ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, হেলমেট পরা অবস্থায় নয়নের ছবি ভাইরাল

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসছে- এমন ধারণা থেকে যদি ছাত্রদল ক্যাম্পাসে ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হতে চায়, তাহলে তার পরিণতি ভালো হবে না।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা ছাত্রলীগের পাশাপাশি ছাত্রদলের পুরোনো ধারার রাজনীতিকেও প্রত্যাখ্যান করেছে।

নিজেকে রাজনৈতিক প্রতিপক্ষ হলেও শুভাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করে জাহিদুল ইসলাম ছাত্রদলের প্রতি নতুন ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে যে হিংসাত্মক প্রবণতা দেখা যাচ্ছে, তা শেষ পর্যন্ত তাদের জন্যই ‘বুমেরাং’ হয়ে দাঁড়াতে পারে।

তবে জাহিদুল ইসলামের এসব বক্তব্যের বিষয়ে ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না

স্বরাষ্ট্রমন্ত্রী বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না

এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App