×

রাজনীতি

অলি আহমদের মনোনয়ন জমা দিয়ে যা বললেন পাটওয়ারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম

অলি আহমদের মনোনয়ন জমা দিয়ে যা বললেন পাটওয়ারী

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনকে (ইসি) নিজেদের দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে ১১ দলীয় জোটের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন: গরিবের টেসলায় মধ্যরাতেও ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনে শামসুল আলম নামে একজনকে দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তী সময়ে তাকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নির্বাচন কমিশন ভবনে দায়িত্ব পালন করছেন। এ কারণে বিএনপি নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দল রাজপথে আন্দোলন করে যাচ্ছে। সংসদেও এই জোটের প্রতিনিধিরা জোরালো ও যুক্তিসংগত ভূমিকা রাখছেন। দীর্ঘ ৩৫ বছর পর দেশে একটি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার লক্ষ্যেই ১১ দলীয় জোট ও বিরোধী দল রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে।

অলি আহমদের মনোনয়ন প্রসঙ্গে পাটওয়ারী বলেন, ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে এবং এর প্রাপ্তিস্বীকারপত্রও পাওয়া গেছে।

তিনি জানান, মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আর সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে অক্টোবরে’

‘রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে অক্টোবরে’

‘খুঁটির সাথে বাবা বাঁধা, চা-রুটি খাওয়াচ্ছে শিশু কন্যা’, কী ঘটেছিল

ভিডিও ভাইরাল ‘খুঁটির সাথে বাবা বাঁধা, চা-রুটি খাওয়াচ্ছে শিশু কন্যা’, কী ঘটেছিল

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App