×

রাজনীতি

জিয়া-খালেদার সমাধিতে নতুন স্থায়ী কমিটির চার সদস্যের শ্রদ্ধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম

জিয়া-খালেদার সমাধিতে নতুন স্থায়ী কমিটির চার সদস্যের শ্রদ্ধা

ছবি : সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের পাশে অবস্থিত সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী আমার দুলাভাই, শালী হিসেবে অনেক দাবি আছে’

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, দলের সঙ্গে জনগণের একটি সেতুবন্ধন তৈরি করতে হবে। সরকারের সঙ্গেও জনগণের সেই সেতুবন্ধন তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

স্থায়ী কমিটির আরেক সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, খালেদা জিয়ার ওপর অনেক অন্যায়-অত্যাচার করা হলেও তিনি কখনো বক্তব্যে হিংসার বহিঃপ্রকাশ ঘটাননি। প্রধানমন্ত্রীর ওপরও নানা ধরনের অত্যাচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও তিনি কোনো বিরোধী দল বা অন্য কাউকে অবজ্ঞা করে কথা বলেননি। এটিকে তিনি খালেদা জিয়ার একটি মহৎ গুণ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনগণ খালেদা জিয়ার প্রতি আস্থা রেখেছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ও মো. ইসমাইল জবিউল্লাহসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App