×

রাজনীতি

আইনমন্ত্রী

‘জনগণের মতামতকে গুরুত্ব না দিলে সরকার সঠিক পথ হারাবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

‘জনগণের মতামতকে গুরুত্ব না দিলে সরকার সঠিক পথ হারাবে’

ছবি: সংগৃহীত

জনগণের কথা না শুনলে এবং তাদের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক পথ হারাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে। আপনাদের যদি কথা বলতে দেওয়া না হয়, আপনাদের কথা যদি না শুনি, তাহলে আমরা পথ হারাব। তখন আমরা আর সঠিক পথে ফিরে আসতে পারব না। এটিই আমাদের অঙ্গীকার।’

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন আর কখনও ফ্যাসিবাদ ফিরে এসে কোনো মায়ের বুক খালি করতে না পারে, স্বজন হারিয়ে কোনো পরিবারকে যেন রাতের পর রাত অপেক্ষা করতে না হয়—এমন একটি পরিবেশ তৈরি করাই সবার লক্ষ্য হওয়া উচিত।

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করা জরুরি।

আরও পড়ুন: সাদিককে অভিনন্দন জানিয়ে পাটওয়ারীর পোস্ট

আসাদুজ্জামান বলেন, ‘আমাদের মধ্যে দলগত মতের অমিল থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই দেশ আমাদের। দেশকে সামনে এগিয়ে নিতে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে। আমরা যদি এখনও সেই পরিবেশ তৈরি করতে না পারি, তাহলে আমরা পথ হারাব এবং সবাই বিপদে পড়ব।’

মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা জেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য খান মশিউর রহমান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং বাগেরহাট এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে এক দিনে ছয় শিশুর মৃত্যু

হাম উপসর্গে এক দিনে ছয় শিশুর মৃত্যু

ভারতের কাছে হাসিনা-কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ

তথ্য উপদেষ্টা ভারতের কাছে হাসিনা-কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ

চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড

চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড

দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে

চিফ প্রসিকিউটর দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App