×

রাজনীতি

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফায় রূপ নিল, প্রশ্ন রাশেদ খাঁনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফায় রূপ নিল, প্রশ্ন রাশেদ খাঁনের

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমিরের রাজনৈতিক বক্তব্যের ধারাবাহিকতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জামায়াত ও এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রাশেদ খাঁন জামায়াতের দাবিনামায় পরিবর্তন এবং এনসিপির সাম্প্রতিক কর্মসূচিতে জনসম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমিরের আগের ও বর্তমান বক্তব্যের তুলনা করে রাশেদ খাঁন লেখেন, আগের লং মার্চে জামায়াতের আমির বলেছিলেন, জাতির প্রয়োজনে তাদের ৬ দফা দাবি ১ দফায় পরিণত হতে পারে। অথচ এবারের কর্মসূচিতে তিনি বলছেন, ৮ দফা দাবি ১ দফায় রূপ নেওয়ার কথা।

এ প্রসঙ্গে রাশেদ খাঁন প্রশ্ন করেন, ‘জাতি কি জানে, তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো?’

তিনি আরও মন্তব্য করেন, যে নেতৃত্ব নিজেদের দাবিদাওয়া সুনির্দিষ্ট করতে পারে না, তারা কোনো একটি বিশেষ গোষ্ঠীর নেতা হতে পারলেও পুরো জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না।

আরও পড়ুন: জাতির প্রয়োজনে আন্দোলন এক দফায় রূপ নিতে পারে

একই পোস্টে এনসিপির রাজনৈতিক কর্মসূচির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি দাবি করেন, শুক্রবার ছুটির দিনে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের তুলনায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিই বেশি ছিল।

কোনো ধরনের প্রশাসনিক বাধা না থাকার পরও কেন সাধারণ মানুষ ওই কর্মসূচিতে অংশ নেয়নি, তা এনসিপি নেতৃত্বকে ভেবে দেখার পরামর্শ দেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁনের দাবি, নেতৃত্বের ‘দ্বিমুখী অবস্থানের’ কারণেই জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, দেশের মানুষ জামায়াতের নেতৃত্ব কখনো গ্রহণ করবে না। কিন্তু পরবর্তীতে নাহিদ ইসলাম নিজেই যখন জামায়াত আমিরের নেতৃত্ব মেনে নিলেন, তখন থেকেই দেশের সাধারণ মানুষ এই দুই নেতার কোনো আহ্বানেই আর সাড়া দিচ্ছে না বলে দাবি করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডা. প্রান্তের মৃত্যুর ১১ দিন পর বাবার মৃত্যু

ডা. প্রান্তের মৃত্যুর ১১ দিন পর বাবার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

আখাউড়ায় গোপন বৈঠক, যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

আখাউড়ায় গোপন বৈঠক, যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: ঢাকার প্রবেশপথে ২০০টির বেশি চেকপোস্ট

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: ঢাকার প্রবেশপথে ২০০টির বেশি চেকপোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App