×

বিনোদন

নতুন জুটির ‘প্রেমকাব্য’

Icon

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন জুটির ‘প্রেমকাব্য’
বিনোদন প্রতিবেদক : ‘প্রেমকাব্য’ ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন সাইমন সাদিক ও মৌ খান। সম্প্রতি রাজু আহমেদ পরিচালিত এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। সাইমন ঢালিউডে পরিচিত মুখ হলেও মৌ খান এতটা পরিচিত নন। ‘প্রেমকাব্য’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে মৌ খানকে। ছবির চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করব। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। একটি চরিত্রে আধুনিক মেয়ে আরেকটি সহজ-সরল, শান্ত মেয়ে। কাজটি আমার জন্য অনেকটাই চ্যালেঞ্জিং হবে।’ প্রথমবারের মতো সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে মৌ জানান, সাইমনের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে খুশি তিনি। তিনি বলেন, ‘আমার পছন্দের একজন নায়ক সাইমন। গ্রামীণ পটভূমির গল্পে তার অভিনয় আমার খুব ভালো লাগে। ব্যক্তি সাইমন ভালো মনের এবং সহযোগিতাপূর্ণ একজন মানুষ।’ নিটোল প্রেমের গল্প ‘প্রেমকাব্য’। পরিচালক জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে নেত্রকোনার বিরিশিরিতে শুরু হবে ছবির শুটিং। এরপর শুটিং দল ফিরবে ঢাকায়। লন্ডনেও ‘প্রেমকাব্য’ ছবির দৃশ্য ধারণ করা হবে। এপ্রিলে চলবে লন্ডন অংশের শুটিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App