×

প্রবাস

রপ্তানি বাড়াতে বাণিজ্যিক আলোচনা জোরদারের দাবি প্রবাসীদের

Icon

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৫:২৮ পিএম

রপ্তানি বাড়াতে বাণিজ্যিক আলোচনা জোরদারের দাবি প্রবাসীদের

ছবি: ভোরের কাগজ

আমিরাতে বাংলাদেশি শাকসবজিসহ খাদ্য পণ্য রপ্তানি অব্যাহত থাকলে একদিকে যেমন ব্যবসায়ীরা লাভবান হবেন অন্যদিকে শক্তিশালী হবে দেশের রেমিটেন্স। তাই দেশীয় পণ্যের রপ্তানি বাড়াতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাণিজ্যিক আলোচনা জোরদারের দাবি প্রবাসীদের। 

শুক্রবার (১৬ আগস্ট) আজমান নাঈমিয়া এলাকায় বাংলাদেশি মালিকানাধীন হক গ্রুপের প্রতিষ্ঠান ওবায়দুল হক গ্রোসারির শুভ উদ্বোধনকালে বক্তারা এ কথা বলেন । 

এদিন বক্তারা, আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা বলেন।

আরো পড়ুন: বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন না রিয়াজ

প্রতিষ্ঠানটি ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এয়াকুব সৈনিক। এসময়  উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মেহাম্মদ ওবাইদুল হক, বাংলাদেশ বিজনেস ফোরাম আজমানের সভাপতি কামাল হোসেন সুমন, প্রতিষ্ঠানের পরিচালক শহিদুল হক, এমদাদুল হক, ওমর ফারুক, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সংগঠক আবুল কাশেমসহ বাংলাদেশ কমিউনিটির  অনেকে। 

প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওবায়দুল হক সবার দোয়া ও সহযোগিতা কামনার পাশাপাশি আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App