×

প্রবাস

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি

সভাপতি রনি, সম্পাদক এনামুল

Icon

হাফিজ আল আসাদ, লিসবন থেকে

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ এএম

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি

পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত এলাকা মারতিম মনিজের একটি রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভায় এক বছরের মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ (বাংলাদেশ প্রতিদিন ও ঢাকা টাইমস) সভাপতি এবং এনামুল হক (একুশে টেলিভিশন ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মহি উদ্দিন (আটলান্টিক টিভি ও মোহনা টিভি )। 

শনিবার (১৫ সেপ্টেম্বর) পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত এলাকা মারতিম মনিজের একটি রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভায় এক বছরের মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। 

কমিটির অপর সদস্যরা হলেন - সহ-সভাপতি  এস এম আজাদ (বাংলা টিভি ), সহ-সভাপতি মনির হোসাইন (দৈনিক ইত্তেফাক ) সহ সভাপতি সমির দেবনাথ ( আইটিভি ইউএস), যুগ্ম সম্পাদক আবুল হোসেন আসাদ (মানবজমিন), যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান (পর্তুগাল বাংলা টিভি ), সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন (বিজনেস আওয়ার ২৪.কম), অর্থ সম্পাদক জাহিদ কায়সার (প্রবাস কথা ), প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক  হাফিজ আল আসাদ (ভোরের কাগজ ), ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পাদক -আর এ ইহসান (নাগরিক টিভি) এবং নির্বাহী সদস্য রাসেল আহম্মেদ (এটিএন বাংলা ) শহীদ আহমদ (প্রিন্স) (দৈনিক ইনকিলাব ) ও শাহ মোহাম্মদ তানভীর (সমকাল)। বিদায়ী সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিচালনায় সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে (সিলেকশন পদ্ধতি) কমিটি ঘোষণা করা হয়েছে। 

নেতৃবৃন্দ জানান, ২০২১ সালে প্রতিষ্ঠিত পর্তুগালের সরকারি নিবন্ধিত সংগঠন প্রেসক্লাবে এর আগে তিন মেয়াদে কমিটি দায়িত্ব পালন করছেন। চতুর্থ কমিটির মেয়াদ শেষে দুই বছরের জন্য কমিটি গঠন করা হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App