×

প্রবাস

নিউইয়র্কে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’র দিনক্ষণ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ পিএম

নিউইয়র্কে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’র দিনক্ষণ ঘোষণা

ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা,জাতির জনক বঙ্গবন্ধুর মানবিক আদর্শ ও প্রজন্মকে একাত্তরের আলোতে

দীক্ষিত করার প্রত্যয় নিয়ে এবারও নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা- ২০২৬’। 

যুক্তরাষ্ট্রের ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশ ‘ এই বইমেলার আয়োজক সংগঠন। আগামী ১৫,১৬ ও ১৭ মে নিউইয়র্কেন লং আইল্যান্ড সিটির ‘ইভাঙেল ক্রিশ্চিয়ান সেন্টারে’' অনুষ্ঠিত হবে এই বইমেলা।

সুবিশাল এই ভ্যানুতে হবে তিন দিনব্যাপি বর্নাঢ্য বই নিয়ে নানামূখী আয়োজন। প্রথম দিন ১৫ মে (শুক্রবার) বিকেলে নান্দনিক আয়োজনে হবে উদ্বোধনী অনুষ্ঠান। বাংলা ভাষা ও সাহিত্যের বরেণ্য লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব  ও বিশিষ্টজনেরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

সেমিনার, সিম্পোজিয়াম, মুক্ত আলোচনা, কবিতা, আবৃত্তি, গ্রন্থালোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন,নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা, নতুন প্রজন্মের অংশগ্রহনে বাংলাদেশ ও বাঙালী জাতিসত্তা বিষয়ক টক শোসহ বিভিন্ন সৃজনশীল সূচি থাকবে তিনদিনব্যাপি  এই অনুষ্ঠানে।

এই আন্তর্জাতিক বইমেলায় উত্তর আমেরিকাসহ ইউরোপ,কলকাতা, বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অতিথিরা অংশগ্রহণের ইচ্ছে প্রকাশ করেছেন ইতোমধ্যেই। বাংলাদেশ ও ভারতের বেশ কিছু বুকস্টল ও প্রকাশনা সংস্থা মেলায় অংশ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সব মিলিয়ে পুরো দমে এগিয়ে চলেছে বইমেলার প্রস্তুতি।

বইমেলায় অতিথিদের আমন্ত্রণপত্র পৌঁছুনোর কাজ করে যাচ্ছে বইমেলার বিশেষ টিম। বইমেলা উপলক্ষে বিভিন্ন উপকমিটি ইতোমধ্যেই গঠন করা হয়েছে। একটি তথ্য ও ‌‌তত্ত্বনির্ভর ম্যাগাজিন প্রকাশের প্রস্তুতিও চলছে।

শিকড়ের সন্ধানে উত্তর আমেরিকা থেকে এমন উদ্যোগ ২০২৫ সালে গোটা বিশ্বব্যাপি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এবার  তার চেয়েও বেশি উজ্জ্বলতর আয়োজনের সকল প্রচেষ্টা  অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন। তারা দেশ-বিদেশের  সকল মিডিয়ার সহযোগিতা কামনা করেছেন।

তিনদিনব্যাপি বইমেলায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত সকল ব্যক্তি,সংগঠন,ব্যবসা প্রতিষ্ঠানকে অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতার 

উদার আহ্বান জানিয়েছেন একাত্তরের প্রহরী ফাউন্ডেশনের সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App