×

প্রবাস

লস অ্যাঞ্জেলেসে দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশি তরুণের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম

লস অ্যাঞ্জেলেসে দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশি তরুণের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৭ বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মির্জা ফাহিম আহমেদ। স্থানীয় সময় গত বুধবার সকাল ৭টা ৫৩ মিনিটে ভ্যালি এলাকার ল্যাসেন স্ট্রিট ও রেসিডা বুলেভার্ড সড়কের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।

মির্জা ফাহিম আহমেদ কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। মাত্র দেড় মাস আগে ঈদুল আজহার সময় দেশে ফিরে তিনি বিয়ে করেছিলেন।

প্রাথমিক তদন্ত এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে লস অ্যাঞ্জেলেস পুলিশ বলেছে, দুটি গাড়ির ধাক্কায় ফাহিমের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ফাহিম ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। ব্যাপক চেষ্টার পর ফাহিম আহমেদকে গাড়ি থেকে বের করে আনা সম্ভব হলেও ততক্ষণে তিনি মারা যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য দুটি গাড়ির চালকও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ফাহিম প্রায় দেড় বছর আগে মা, বাবা ও ভাইয়ের সঙ্গে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তারা বাংলাদেশের রাজধানী ঢাকার জিগাতলা এলাকার বাসিন্দা। মির্জা রবিউল আলম বাবুর ছেলে ফাহিম সম্প্রতি ঈদুল আজহার সময় বাংলাদেশে এসে বিয়ে করেন।

ফাহিমের ছোট ভাই মির্জা তামিম বলেন, স্থানীয় সময় আজ শনিবার (১১ জুলাই) পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার কথা আছে। এরপরই জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হবে।

তিনি বলেন, এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পরিবারের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং পুলিশও এ ঘটনার তদন্ত শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

বন্য হাতির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্য হাতির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে

গোলাম পরওয়ার চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে

হত্যার চেষ্টা চালালে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের

হত্যার চেষ্টা চালালে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App