×

প্রবাস

সৌদিতে আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় মিলেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০১:৩৫ পিএম

সৌদিতে আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় মিলেছে

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।

নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক (পিতা: মো. সাইদুর রহমান), মো. কলিমউদ্দিন (পিতা: মৃত বজলুর প্রামানিক), মো. মোহন ও মো. সুমন (পিতা: গুফফার প্রামানিক) রয়েছেন। এছাড়া খরস্রোতা গ্রামের মজিদুল (পিতা: মজনু) নিহত হয়েছেন।

নিহত অন্যদের মধ্যে রয়েছেন উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল এবং সাদনগর গ্রামের সাগর। একই উপজেলার মিনহাজের গ্রামের নিহত ব্যক্তির নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

আরো পড়ুন: মালয়েশিয়ায় সহকর্মীদের মারামারিতে নিহত ৩ বাংলাদেশি

নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম এবং খাজুরা গ্রামের সাব্বিরও ওই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন।

এ ছাড়া রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম ডাংগাপাড়া এলাকার শ্যামল নিহত হয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের পরিচয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই শেষে পরবর্তী সময়ে জানানো হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 আজ সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২৮

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২৮

বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App