×

প্রবাস

মালয়েশিয়ায় সহকর্মীদের মারামারিতে নিহত ৩ বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:২০ পিএম

মালয়েশিয়ায় সহকর্মীদের মারামারিতে নিহত ৩ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সেমবিলান প্রদেশের তামান লিঙ্গির এলাকার একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) নেগরি সেমবিলান পুলিশের বরাতে প্রকাশিত মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানায়, নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। আহত বাংলাদেশি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন: ঢাকা আলিয়ায় ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ

নেগরি সেমবিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে প্রায় ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গিরের একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি জানান, লিঙ্গি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে এক বাংলাদেশিকে আটক করে। পরে প্রাথমিক তদন্তের সূত্র ধরে লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত একজনকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সংঘর্ষে জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। পুলিশের ধারণা, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে। সংঘর্ষের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে এর আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাতে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন’

‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন’

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App