×

প্রবাস

অবৈধ প্রবাসীদের ফেরানোর ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৮:৪৬ এএম

অবৈধ প্রবাসীদের ফেরানোর ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং ইউরোপীয় ইউনিয়নের এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক গুনার উইগান্ড

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোতে অবৈধ হয়ে পড়া প্রবাসীদের ফেরানোসহ তাঁদের পরিচয় যাচাইয়ের বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি। এতে অসন্তুষ্ট হয়ে ইউরোপীয় কমিশন বাংলাদেশিদের ভিসা দিতে কড়াকড়ি আরোপের সুপারিশ করেছিল। তবে গত কয়েক মাসে বাংলাদেশ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ যেন এ ধারা অব্যাহত রাখে সেটি দেখতে চায় ইইউ। মঙ্গলবার (১৯ অক্টোবর) ব্রাসেলসে ইইউ ও বাংলাদেশের কূটনৈতিক সংলাপের আলোচ্যসূচিতে বিষয়টি ইইউয়ের অগ্রাধিকারের তালিকায় থাকবে। বাংলাদেশও এ বিষয়ে অগ্রগতি অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করবে।

চতুর্থ এই কূটনৈতিক সংলাপে বাংলাদেশ ইউরোপের ২৭ দেশের জোটের সঙ্গে সম্পর্ককে কৌশলগত সম্পর্কে নেওয়ার ওপর জোর দেবে।

মঙ্গলবার অনুষ্ঠেয় এই কূটনৈতিক সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও ইউরোপীয় ইউনিয়নের এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক গুনার উইগান্ড ইইউয়ের নেতৃত্ব দেবেন।

গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত ও প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে এক ধরনের প্রতিযোগিতা দৃশ্যমান হচ্ছে। এর প্রেক্ষাপটে জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও সম্প্রতি ভারত ও প্রশান্ত মহাসাগরের বিষয়ে তাদের অবস্থানগত কৌশল (আইপিএস) ঘোষণা করেছে। ফলে আসন্ন কূটনৈতিক সংলাপে আইপিএস নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইবে ইইউ। পাশাপাশি নিজেদের অবস্থানের বিষয়টি আরও বিস্তারিত তুলে ধরতে পারে বাংলাদেশের কাছে।

ব্রাসেলসের কূটনৈতিক সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় নিযুক্ত ইইউর নতুন রাষ্ট্রদূত চার্লস হুইটলিও আইপিএস নিয়ে ২৭ দেশের জোটের আগ্রহের বিষয়টি বাংলাদেশের কর্মকর্তাদের ইতোমধ্যেই জানিয়েছেন।

বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, এবারের আলোচনায় করোনা মোকাবিলায় সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, ২০২১ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের জন্য ইইউয়ের নতুন উন্নয়ন সহায়তার বাজেট, কর্ম পরিবেশের নিরাপত্তাসহ বাংলাদেশে শ্রমিক অধিকার সুরক্ষার স্বার্থে প্রতিশ্রুত পদক্ষেপ গ্রহণের অগ্রগতি ও মতপ্রকাশের স্বাধীনতাসহ মানবাধিকার সুরক্ষার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। অর্থাৎ সামগ্রিকভাবে উন্নয়ন, ব্যবসা ও বিনিয়োগ থেকে শুরু করে রাজনৈতিক পরিমণ্ডলের নানা বিষয় নিয়ে এক দিনের বৈঠকে আলোচনা হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ইতোমধ্যে এশিয়া মহাদেশের সংযুক্তির বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করেছে। এই পরিস্থিতিতে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ ও সঞ্চালন লাইন প্রতিষ্ঠার মতো প্রকল্পে নিয়ে এবারের কূটনৈতিক সংলাপে ইইউ আলোচনায় আগ্রহ দেখিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App