×

রাজশাহী

ঢাকায় নাটোরবাসীর মিলনমেলা শুক্রবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম

ঢাকায় নাটোরবাসীর মিলনমেলা শুক্রবার

ঢাকায় নাটোরবাসীর মিলনমেলা শুক্রবার

ঢাকায় নাটোর জেলা সমিতি আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) নাটোরবাসীর প্রাণের ‘নাটোর উৎসব-২০২৫’ নামে এক বর্ণিল মিলনমেলার আয়োজন করেছে। রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে (আসাদ গেট আড়ংয়ের পেছনে) সকাল সাড়ে ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।

এবারের আয়োজনে থাকছে- বার্ষিক সাধারণ সভা, খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, প্রামাণ্য চিত্র, লোকজ সংগীত, র‍্যাফেল ড্র পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন দেশবরেণ্য সংগীতশিল্পী মনির খান ও রিজিয়া পারভীন। এ ছাড়াও কৌতুকের মাধ্যমে মানুষকে বিনোদন দেবেন নাটোরের কৃতিসন্তান আবু হেনা রনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাটোর জেলা সমিতি, ঢাকার সভাপতি মো. শামসুল আলম মল্লিক। এ ছাড়া মিলনমেলায় উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, সরকারি-বেসরকারি চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানে নাটোর জেলা সমিতি আজীবন সদস্যসহ ঢাকায় বসবাসকারী নাটোরবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. সামসুল আলম মল্লিক ও সাধারণ সম্পাদক এ জেড এম নাফিউল ইসলাম।

রেজিস্ট্রেশন ও জরুরি প্রয়োজনে যোগাযোগ নম্বর ইঞ্জিনিয়ার জাকির আহমেদ ০১৭৩০ ০৭৫ ৩৭৩, অ্যাডভোকেট জাহিদ-উল আলম জ্যোতি ০১৭২৮ ২২৪ ২৪৪।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App