×

রাজশাহী

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১৯ লাখ টাকা জরিমানা

Icon

মোঃ পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) থেকে

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৫:০৯ পিএম

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১৯ লাখ টাকা জরিমানা

ছবি: কাগজ প্রতিবেদক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময়  ছয়টি ইটভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল নেতৃত্ব দেন। এ সময় সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলমসহ পুলিশ সদস্য,  র‌্যাব-১২, ফায়ার সার্ভিসের কর্মীরা ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে দেখা যায়, উপজেলার কয়েকটি ইটভাটা অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং পরিবেশ সংরক্ষণসংক্রান্ত বিভিন্ন বিধি লঙ্ঘন করা হচ্ছিল। এ কারণে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী–২০১৯)’ এর ৫(১) ও ১৫(১) ধারায় এসব ভাটাকে জরিমানা করা হয়।

জরিমানাকৃত ভাটাগুলোর মধ্যে রয়েছে- মেসার্স বর্ণ ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স প্রত্যয় ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এডিবি ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স লামইয়া ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স আরএফবি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অবৈধভাবে পরিচালিত মেসার্স বর্ণ ব্রিকস ও মেসার্স আরএফবি ব্রিকস ইটভাটার স্থাপনা ভেঙে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবেশ দূষণ রোধ, কৃষিজমি রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App