×

রাজশাহী

ঈশ্বরদীতে ছাত্রনেতা সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম

ঈশ্বরদীতে ছাত্রনেতা সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

ছবি : ভোরের কাগজ

ঈশ্বরদীতে চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে আইন নিজেদের হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পৌর শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে আয়োজিত পথসভা থেকে এই আল্টিমেটাম ঘোষণা করা হয়। এতে নিহত সোহাগের পরিবার, স্বজন, স্থানীয় বাসিন্দা এবং দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

“আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই, খুনিদের ফাঁসি চাই”—এই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক নাজমুল হাসান রিশাদ এবং উপজেলা ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান বিটু ও মাহমুদুল হাসান শাওন।

আরো পড়ুন : মিয়ানমারে পাচারের সময় ডিজেলসহ আটক ১২

বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

তাদের দাবি, ঈদের আগের রাতে জাকারিয়া পিন্টুর এক সমর্থককে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করা হয়েছিল এবং এর ধারাবাহিকতায় ৩ এপ্রিল সোহাগকে হত্যা করা হয়। এসব ঘটনাকে রাজনৈতিক সহিংসতার অংশ হিসেবে উল্লেখ করেন তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রশাসনের কাছে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

নিহত সোহাগের ছোট ভাই রোহান বলেন, বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এমন দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা ও জিয়া সাইবার ফোর্স ঈশ্বরদী উপজেলা শাখার আহ্বায়ক ইমরান হোসেন সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে একটি ধানক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। শুক্রবার মাগরিবের নামাজের পর পরিবার, স্বজন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানী থেকে নিখোঁজ শিশু ইব্রাহিম, সন্ধান চেয়েছে পরিবার

রাজধানী থেকে নিখোঁজ শিশু ইব্রাহিম, সন্ধান চেয়েছে পরিবার

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ

বাজেট আসে যায়, কোনো পরিবর্তন নাই

মুজিবুর রহমান বাজেট আসে যায়, কোনো পরিবর্তন নাই

বেরোবির সাবেক ছয় উপাচার্যের পাঁচজনই মামলার আসামি, কারাগারে ৩

বেরোবির সাবেক ছয় উপাচার্যের পাঁচজনই মামলার আসামি, কারাগারে ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App