×

রাজশাহী

এসএসসি পরীক্ষা

রাজশাহী বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১,৭৫৯ পরীক্ষার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম

রাজশাহী বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১,৭৫৯ পরীক্ষার্থী

ছবি : সংগৃহীত

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা (আবশ্যিক) প্রথম পত্র শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বোর্ডের আওতাধীন আটটি জেলার ২৭৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ স্বাভাবিক ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর মোট ১ লাখ ৪৯ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৮১৬ জন পরীক্ষায় অংশ নেয়। ফলে প্রথম দিনে অনুপস্থিত ছিল মোট ১ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী। এছাড়া কোনো পরীক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।

জেলাভিত্তিক হিসাবে দেখা যায়, বগুড়ায় সর্বোচ্চ ২৮ হাজার ১৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ২৩৩ জন অনুপস্থিত ছিল। সিরাজগঞ্জে ৪৬টি কেন্দ্রে ২৪ হাজার ৯৬৪ জন উপস্থিত এবং ২৯২ জন অনুপস্থিত ছিল। রাজশাহীতে ৫৫টি কেন্দ্রে ২৩ হাজার ৩৮৩ জন পরীক্ষায় অংশ নেয়, অনুপস্থিত ছিল ৩২৩ জন।

পাবনায় ৩১টি কেন্দ্রে ২১ হাজার ৯৯৮ জন অংশ নেয় এবং ২৮৩ জন অনুপস্থিত ছিল। নওগাঁয় ৩৯টি কেন্দ্রে ১৭ হাজার ৫৫৯ জন উপস্থিত এবং ২৩১ জন অনুপস্থিত ছিল। নাটোরে ২৭টি কেন্দ্রে ১৩ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী অংশ নেয়, অনুপস্থিত ছিল ১৮৬ জন।

চাঁপাইনবাবগঞ্জে ১৪টি কেন্দ্রে ১১ হাজার ৫১ জন উপস্থিত এবং ১৪১ জন অনুপস্থিত ছিল। জয়পুরহাটে ১৭টি কেন্দ্রে ৭ হাজার ৫৫০ জন পরীক্ষায় অংশ নেয়, অনুপস্থিত ছিল ৭০ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম জানান, সব জেলাতেই পরীক্ষার পরিবেশ ভালো ছিল এবং কোথাও কোনো ধরনের জটিলতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধ ও পোপের সঙ্গে বিরোধে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে

ইরান যুদ্ধ ও পোপের সঙ্গে বিরোধে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে

চুক্তি না হলে যুদ্ধ : ট্রাম্প

চুক্তি না হলে যুদ্ধ : ট্রাম্প

ম্যানহোলে মিলল মানুষের মাথার খুলি-বুকের পাঁজরের কঙ্কাল

ম্যানহোলে মিলল মানুষের মাথার খুলি-বুকের পাঁজরের কঙ্কাল

টেটা যুদ্ধের ঘটনায় ৭০ জনকে আসামি করে মামলা

টেটা যুদ্ধের ঘটনায় ৭০ জনকে আসামি করে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App