×

রাজশাহী

তেল পাম্পে পুলিশ কনস্টেবলকে বিএনপি নেতার ‘থাপ্পড়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পিএম

তেল পাম্পে পুলিশ কনস্টেবলকে বিএনপি নেতার ‘থাপ্পড়’

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি পেট্রলপাম্পে জ্বালানি নিতে গিয়ে পুলিশের এক কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। আজ রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার খয়রাবাদ এলাকায় রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বিএনপি নেতার নাম আল রায়হান। তিনি গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। এছাড়া তিনি গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেনের ছেলে। মারধরের শিকার কনস্টেবল শওকত হোসেন নাচোল থানায় কর্মরত।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, থানার একটি গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে ফিলিং স্টেশনে গিয়ে অপেক্ষা করছিলেন কনস্টেবল শওকত হোসেন। এ সময় আব্দুল্লাহ আল রায়হান তাকে সরে যেতে বললে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে থাপ্পড় ও লাঠি দিয়ে মারধর করা হয়।

তবে অভিযোগের বিষয়ে জানতে আব্দুল্লাহ আল রায়হান ও তার বাবা আশরাফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে। তবে এর আগেই রায়হান সেখান থেকে চলে যান। পুলিশ তাকে আটক করতে পারেনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম বলেন, আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তবে পুলিশ কনস্টেবলকে মারধরের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

দেড় কোটির দুটি কষ্টিপাথরসহ তিনজন গ্রেপ্তার

দেড় কোটির দুটি কষ্টিপাথরসহ তিনজন গ্রেপ্তার

যাত্রীসেবায় হুইলচেয়ার দিলেন আগরতলার সহকারী হাইকমিশনার

আখাউড়া ইমিগ্রেশন যাত্রীসেবায় হুইলচেয়ার দিলেন আগরতলার সহকারী হাইকমিশনার

৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা থেকে জলাতঙ্কের জীবানু সনাক্ত

৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা থেকে জলাতঙ্কের জীবানু সনাক্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App