×

রাজশাহী

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

Icon

মো. নাহিদ আল মালেক, শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:৫৯ পিএম

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরের পল্লিতে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে ফজলে রাব্বি (২৪) নামের এক চোর নিহত হয়েছে। এতে জাহাঙ্গীর হোসেন (৩০) নামের আরেক চোর আহত হয়েছে।

বুধবার (২০ মে) ভোরে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজলে রাব্বী ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের বুলু মিয়ার ছেলে।

আহত জাহাঙ্গীর একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। 

এলাকাবাসী ও শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার ভোর ২টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামের রমজান আলীর ট্রান্সফরমার চুরি করার সময় চন্ডেশ্বর ও আকরামপুর গ্রামের লোকজন মিলে চোর ফজলে রাব্বি ও জাহাঙ্গীর হোসেনকে ধরে গণপিটুনি দেন। গণপিটুনির শিকার ওই দুইজনকে গুরুতর আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে ফজলে রাব্বি মারা যায়। আহত জাহাঙ্গীর হোসেন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর লাশটি উদ্ধার করে করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেছে। এই ঘটনায় শেরপুর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে। 

শেরপুর অফিসার ইনচার্জ ( ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, ঘটনা জানার পর সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া পাঠানো হয়েছে, হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

পাওনা টাকা ও জমি বিরোধ পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

নাসীরুদ্দীন পাটওয়ারী সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App