×

রাজশাহী

একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম

একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়েছে, ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে লালপুর উপজেলার ঈশ্বরদী বাইপাস স্টেশনসংলগ্ন ডহরশলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর একতা এক্সপ্রেস (৭০৫ আপ) ট্রেনটি ঈশ্বরদী বাইপাস ও আজিমনগর স্টেশনের মধ্যবর্তী ডহরশলা এলাকায় পৌঁছালে হঠাৎ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর আপ ও ডাউন উভয় রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এর ফলে ঢাকা-উত্তরাঞ্চল রুটে চলাচলকারী একাধিক আন্তঃনগর ও মেইল ট্রেন নির্ধারিত পথে চলাচল করতে পারেনি। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে থাকায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

ঈশ্বরদী বাইপাস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আলিম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পাকশী ও ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি বলেন, রেলওয়ের প্রকৌশলী, কর্মকর্তা ও উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিগুলো সরিয়ে দ্রুত রেলপথ সচল করার কাজ শুরু করেছে। তবে বগিগুলো উদ্ধার এবং রেললাইন চলাচলের উপযোগী করতে কিছুটা সময় লাগতে পারে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি : সড়কমন্ত্রী

নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি : সড়কমন্ত্রী

ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App